শাজাহানপুরে মাদক বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত
- Update Time : ০১:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১৩৯ Time View

শাকিল রানা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় মোস্তাইল বাজার চত্বরে ইউনিয়ন পুলিশিং কমিউনিটি ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ইউনিয়ন পুলিশিং কমিউনিটি ফোরামের সভাপতি মহাসীন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার এসআই নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পুলিশিং কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক আবুল বাশার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পুলিশিং কমিউনিটি ফোরামের সদস্য আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ডের পুলিশিং কমিউনিটি ফোরামের সভাপতি মামুনুর রশীদ, ৪নং ওয়ার্ডের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মনজুরুল হকসহ সদস্য আনিছুর রহমান তোতা, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, শরিফ, হেলাল আহম্মেদ, আব্দুল মজিদ মেম্বার, তাইজুল ইসলাম কাজল, সুলতান, সুমি রাজিয়া, আছিয়া ও বাগবুল ইসলাম প্রমুখ।
বক্তব্য পর্ব শেষে একটি বর্ণাঢ্য র্যালি মোস্তাইল বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মাদক বিরোধী এই কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


























