০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহানপুরে সাংবাদিককে হত্যার হুমকি ও লাঞ্ছিতঃ থানায় লিখিত অভিযোগ দায়ের!

Reporter Name
  • Update Time : ০১:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৭৩ Time View

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার স্থানীয় এক মফস্বল সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে নয় মাইল হোটেল মালিক তাজুল ইসলাম বেলাল (মেম্বারের) বিরুদ্ধে।

থানায় দায়ের কৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় সাংবাদিক রেজওয়ানুল হক শাহীন (৩৮) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনায় বগুড়া জেলা (ক্রাইম রিপোর্টার) প্রতিনিধি হিসেবে কর্মরত।

শাহজাহানপুর উপজেলাধীন নয় মাইল এলাকায় অবস্থিত শিলা মুনি হাইওয়ে হোটেলে মাদক বিক্রির সময় মাদক সহ শাহজাহানপুর থানা পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেন।

সেই সূত্রে বিষয়টি বিভিন্ন হাইওয়ে হোটেলের অবগতির জন্য হোটেলের নাম উল্লেখ না পূর্বক করে তার ব্যক্তিগত ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দেন।
সেখানে লেখা ছিল। বর্তমানে হাইওয়ে হোটেল গুলোতে চলছে মাদকের রমরমা ব্যবসা। তারই জেরে নয় মাইলে অবস্হিত তাজ হাইওয়ে হোটেল মালিক তাজুল ইসলাম বেলাল হোসেন (৫০) পিতা: মৃত: মোজাম্মেল হক, সাং-বামুনিয়া মন্ডলপাড়া, সাংবাদিক রেজওয়ানুল হক শাহীন (৩৮) পিতা: মোঃ আনছার আলী জোয়ারদার, সাং- নগর আমরুল জোয়ারদারপাড়া, ইউনিয়ন: আমরুল, জেলা: বগুড়া জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সংবাদ সংগ্রহনের যাওয়ার পর বৃহস্পতিবার ১৩মার্চ ইং তারিখে বিকেল আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় নয় মাইল বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার ছবি এবং ভিডিও তথ্য সংগ্রহ করতে গেলে তাজুল ইসলাম বেলাল হোসেন তাকে পথরোধ করে। এবং ভবিষ্যতে হাইওয়ে হোটেল মাদক বিক্রির বিষয়ে পত্রিকা বা ফেসবুকে লেখালেখি হলে তাকে অপহরণ করিয়া হত্যা করিবে মর্মে হুমকি এবং ভয়-ভীতি প্রদর্শন করে। একই তারিখে সন্ধ্যা অনুমান ০৭.০৫ ঘটিকার সময় সে নয় মাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মুরগির ব্যবসায়ী আরিফুল এর দোকানে বসে ছিল। এমন সময় উক্ত বিবাদী সহ অজ্ঞাত ২/৩ জন তার শার্টের কলার ধরে এবং সে কিছু বুঝে ওঠার আগেই তাকে কিল ঘুষি মারিতে থাকে। তার সঙ্গে এমন আচরণের বিষয়ে বিবাদীকে জিজ্ঞাসা করিলে বিবাদী তাকে বলে যে, সাংবাদিকতা ছেড়ে দিবি কিনা বল, নয়তো মেরে ফেলবো বলিয়া দোকানের মধ্যে তাকে প্রায় ৩০ মিনিট আটকিয়ে রাখে।
তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে, বিবাদীদয় পুনরায় তাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
অঃতপর ভুক্তভোগী সাংবাদিক শুক্রবার ১৫ মার্চ শাজাহানপুর থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করেন যাহার রেজির্ষ্টাড নাম্বার ৭৪৪- ১৫/০৩/২৫।

এ বিষয়ে তাজ হাইওয়ে হোটেল মালিক ও আড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার তাজুল ইসলাম বেলালের মুঠো ফোনে যোগাযোগ করা হলে দৈনিক লিখনী সংবাদকে জানান তার প্রতি আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন তিনি পাল্টা অভিযোগ করেন যে স্হানীয় সাংবাদিক শাহীনের চাঁদাবাজির অভিযোগ সহ আরো বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে যাহার একাধিক প্রমান সহ আছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শাজাহানপুরে সাংবাদিককে হত্যার হুমকি ও লাঞ্ছিতঃ থানায় লিখিত অভিযোগ দায়ের!

Update Time : ০১:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫