শাজাহানপুরে সুস্থ বিনোদন ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত!
- Update Time : ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩২ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুরে স্বপ্নের সিঁড়ি বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে ২৫ ফেব্রয়ারি (মঙ্গলবার) উপজেলার চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া দক্ষিণপাড়া আলহাজ্ব বশারতুল্লাহ ফোরকানিয়া মাদ্রারাসার প্রাঙ্গণে ধর্ম রিসার্স ফাউন্ডেশন এর উদ্যোগে সুস্থ বিনোদন ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াত ইসলামীর আমির উপাধ্যক্ষ মাও আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি মো: এনামুল হক শাহীন,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, সেক্রেটারি, জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা
পৃষ্ঠপোষকতায় ছিলেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ ও
উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,
আমন্ত্রিত অতিথি উপস্থিত হিসাবে ছিলেন,উপজেলা বিএনপির সহ সভাপতি, মোজাফফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আব্দুল মান্নান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান রকি,
ছাত্রনেতা আজমির সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দরা বলেন সুস্থ ধরার, বিনোদনে, দেশ গঠনে,উন্নয়নমূলক সকল কর্মকান্ডে আমাদের সব সময় পাশে পাবেন,।
উপজেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাও জাহিদূর রহমান আল (জাহিদের)সঞ্চলনায় আশপাশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উক্ত অনুষ্ঠান উপভোগ করেন,
পুরুষ্কার বিতরণের মাধমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।




















