শাজাহানপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফজলুল হক রতন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
- Update Time : ১১:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ২২৩ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম ফজলুল হক রতনের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উন্নয়নের রূপকার হিসেবে সুপরিচিত ফজলুল হক রতন ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি এনামুল হক শাহীনের বড় ভাই।
শনিবার (৮ মার্চ) চোপিনগরে মরহুমের পারিবারিক বাসভবনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, চোপিনগর ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর রহমান, আনোয়ার হোসেন মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহানপুর উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক চোপিনগর ইউনিয়ন বিএনপি। রফিকুল ইসলাম রফিক সাবেক সাধারণ সম্পাদক আমরুল ইউনিয়ন বিএনপি ও কোষাধ্যক্ষ শাজাহানপুর উপজেলা বিএনপি ,চোপিনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রজব আলী বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, বিএনপি নেতা মোশারফ হোসেন, রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান রকি, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান পুটু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ও শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে মরহুম ফজলুল হক রতনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

























