শার্শায় ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠান সফল করতে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত।
- Update Time : ১২:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১৩৭ Time View

মো মানিক হোসেন স্টাফ রিপোর্টার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শার্শা উপজেলা শাখা এক জরুরী আলোচনা সভার আয়োজন করেছে।
শনিবার (০২ আগস্ট-২০২৫) বিকেলে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
সভায় আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জাহিদুল হোসেন জাহিদ, মো. শহীদুল ইসলাম শহীদ, আওরঙ্গজেব এবং সদস্য মো. আজগর আলী।
উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভা শেষে উপজেলার বিভিন্ন স্থানে “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমার না বলা কথা” শীর্ষক অনুষ্ঠানের পোস্টার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় নেতারা বলেনঃ গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, তার অংশ হিসেবে এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী সোমবার (৪ আগস্ট ২০২৫) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমার না বলা কথা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করবেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।






















