শিবচরে বন্দর খোলা ইউনিয়ন প্রিমিয়ার লিগের ফাইনালে বন্দর খোলা তরুন সংঘ ক্লাব।
- Update Time : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮১ Time View

সাহাবুদ্দিন মিয়া ( শিবচর প্রতিনিধি)
শিবচরের বন্দরখোলা ইউনিয়নের তরুনদের উদ্যোগে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয় । মোট ৭ টি দলের সমন্বয়ে ছাড়া হয় টুর্নামেন্ট। চলতি মাসের ১৩ তারিখ হতে গ্ৰুপ পর্বের খেলা শুরু হলে চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় । আজকে ২৭-০২-২০২৫ তারিখে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় । প্রথম সেমিফাইনালে বন্দর খোলা ভাই ভাই একাদশ এবং বন্দর তরুণ সংঘ একাদশ অংশগ্রহণ করেন । প্রাথমিক ভাবে ভাই ভাই একাদশ এগিয়ে যায় সুমনের গোলে তারপর দ্বিতীয়ার্ধে শেষ সময়ে সাইফিনের গোলে গোল সমতায় ফিরে দুটি দল । হাড্ডাহাড্ডি লড়াইয়ে অক্লান্ত পরিশ্রম করেন বন্দর খোলা একাদশের অধিনায়ক সাগর হাওলাদার, শাহাআলম। পুরো ৬০ মিনিটে দুই দল ০১ -০১ গোলে সমতায় থাকার পর পরিশেষে টাইব্রেকারে যায় খেলা । প্রথমে বন্দর খোলা একাদশের গোলকিপারের দায়িত্ব থাকা তানভির আহমেদ রনি অসাধারণ একটি সেইভ দেন এবং বিপক্ষ দলের গোলকিপার চেষ্টা শর্তে নিজের তালুতে বল আটকে রাখতে পারে না অপরপক্ষে বন্দর খোলা তরুন সংঘের গোলাকিপার অতন্দ্র প্রহরীর মতো গোলবারে দাড়িয়ে নিজের দলকে তুলেন ফাইনালে ।
বন্দর খোলা তরুন সংঘের প্রতিটি খেলোয়াড়ের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা তাদের লক্ষে পৌছায় । বন্দর খোলা তরুন সংঘের মহিন , রিয়াদ,ফয়সাল , সোবাহান, আল আমিন, সাইফিন সহ , ইমরান সাগর সবাই অক্লান্ত পরিশ্রমের পর তাদের ফল হিসেবে তারা এবার প্রিমিয়ার লীগের ফাইনালে এবং তরুন সংঘ ট্রফি ছুয়ার স্বপ্ন দেখে ।


























