শিবচরে মাটিবাহী ট্রাক উল্টে আহত ০১
- Update Time : ০৭:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৬ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকায় আমজাদ হোসেন খান সেতুর সড়ক থেকে কাজীর সুরা সড়কের মাঝামাঝি অবস্থানে, বর্তমান হাওলাদার কান্দির কথিত দ্বিতীয় ব্রিজের সামনে অতিরিক্ত গতির কারনে উল্টে যায় ট্রাক। এসময়ে আহত হন গাড়ির চালক।
পদ্মা নদীর পার থেকে বালুময় জমি কিনে মাটির ব্যবসা করেন স্থানীয় কিছু লোক । সকাল সন্ধ্যা চলে গাড়ি । মাঝে মাঝে অতিরিক্ত গতির কারনে কন্ট্রোল হারিয়ে ফেলে গাড়ির চালকরা এতে ঘটে দূর্ঘটনা।
হাওলাদার কান্দির দ্বিতীয় ব্রিজের সামনে উল্টে যাওয়া ট্রাক উত্তোলন করতে আসেন স্থানীয় জনগন , এসময়ে তাদের দূর্ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেন , মাটির ট্রাক চালকদের বেপোরোয়া ভাবে গাড়ি চালানোর কারনে বিভিন্ন দূর্ঘটনা ঘটে । এসময়ে তারা আরো বলেন অন্যের বিপদে খুশি হওয়া ভালো না তবে আমরা খুশি কারন একজনের এ অবস্থা দেখে বাকিরা যাতে নিজেদের সুরক্ষার জন্য অতিরিক্ত গতিতে গাড়ি না চালায় । এই ঘটনা থেকে যাতে সকল চালকরা বেপারোয়া ভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকে এ উপদেশ দেন স্থানীয় জনগন ।























