০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থীকে গুলি করে হত্যা করেছে জাসদ গনবাহিনী

Reporter Name
  • Update Time : ১১:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৪ Time View

সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থীকে গুলি করে হত্যা করেছে জাসদ গনবাহিনী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ ও লিটন নামের দুইজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে।
নিহত হানিফ (৫২) হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে ও লিটন (৩৫) শ্রীরামপুর গ্রামের উম্বাদ আলীর ছেলে। বাকি একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ৩ চরমপন্থিকে গুলি করে হত্যার দায় জাসদ গণবাহিনী স্বীকার করেছে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থীকে গুলি করে হত্যা করেছে জাসদ গনবাহিনী

Update Time : ১১:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫