১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীবরদীতে পৌর যুবদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৭৬ Time View

স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ মার্চ শনিবার সন্ধ্যায় পৌর যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল।

পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার এর সভাপতিত্বে পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, মোঃ মিজান, মোর্শেদ মন্ডল, পৌর শ্রমিকদলের আহ্বায়ক জামিরুল ইসলাম,পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্রীবরদীতে পৌর যুবদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১১:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫