শ্রীবরদী সিংগাবরুনা ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ১০:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৪ Time View

স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।
জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আওতায় তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু, সদস্য সচিব আবুল কালাম প্রমুখ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য মেজাউজ্জামান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রাসেল তালুকদার, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান খান চান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শেখ সাদি সুমন।
এসময় সিংগাবরুনা ইউনিয়ন কৃষকদের নয়টি ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক: স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান। মোবাইল -01402249502


























