সলুয়ায় প্রবীণদের ফুটবল খেলায় উচ্ছ্বসিত হাজারো দর্শক
- Update Time : ০১:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২৯৪ Time View

শহিদুল ইসলাম, চৌগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪০-৫০ উর্ধ্ব ব্যক্তিদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রবীণদের এই ফুটবল খেলায় উচ্ছ্বসিত হাজারো দর্শক। শুক্রবার বিকেলে সলুয়া শাপলা ফুটবলারদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করে সবুজ ফুটবল একাদশ ও লাল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ম্যাচটিতে লাল দল সবুজ দলকে ২-১গোলে পরাজিত করে । খেলা দেখতে আসা তরুণরা জানান, এতোদিন আমরা খেলতাম, আমাদের মুরব্বিরা খেলা দেখতেন। আজ তারা মাঠ জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন আর আমরা তাদের খেলা উপভোগ করেছি। সত্যিই অসাধারণ লেগেছে তাদের খেলা দেখে। খেলা দেখতে আসা দর্শকরা বলেন, খেলা দেখে আমরা সবাই খুবই মুগ্ধ। সবাই খুব ভালো খেলছে। তবে, অনেকেই গোল বারের সামনে বল পেয়েও গোল দিতে পারছিলেন না। সে সময় দর্শকরা আরও বেশি মজা পেয়েছে। খেলাটি সত্যিই অসাধারণ ছিল। এলাকাবাসি বলেন খেলাধুলাই পারে তরুণ ও যুবকদের মাদক ও অন্যায় কাজ থেকে দূরে রাখতে। এজন্য আমরা চাই সব সময় খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুক যুবকরা । প্রবীণরা মাঠে আসায় তরণ রাও মাঠে আসবে। তরুণ প্রজন্মের ছেলেরা যেভাবে মোবাইলে বিভিন্ন খেলায় যুক্ত হয়ে যাচ্ছে তাতে তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। তাই এ-ই রকম আয়োজন করায় এলাকার যুবসমাজ ভালো পথে থাকবে বলে আসা করেন।


























