০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ইয়াবাসহ আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

Reporter Name
  • Update Time : ১০:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৯ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সোমবার (১৭ ফেব্রুযারি ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ পদ্মশাখরা, গাজিপুর, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পে সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজিপুর বিওপির বিশেষ আভিযানে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে ৯৫০ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়েছে। একই বিওপির পৃথক আরো তিনটি আভিযানে ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় সাইকেল ও শাড়ি আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়। বৈকারী বিওপির বিশেষ আভিযানে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি আভিযানে ৩০ হাজার ২০০ টাকার মূল্যর পাতার বিড়ি ও ভারতীয় নাইটি আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ৮ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ইয়াবাসহ আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

Update Time : ১০:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫