১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

Reporter Name
  • Update Time : ০৭:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৮ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বুধবার (১৯ ফেব্রুয়ারি ) পদ্মশাখরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার বটতলা শ্মশান ঘাট নামক স্থান হতে ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

ঘোনা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার গোডাউনের মোড়, ভাদ্রা বাজার ও দাঁতভাঙ্গা মোড় নামক স্থান হতে ১ লাখ ২৪ হাজার ৭৪০ টাকা মূল্যের ভারতীয় ব্যাটারি, প্রসাধনী সামগ্রী ও ঔষধ আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কেরাগাছি মজুমদারের খাল নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেরাগাছি পাকা রাস্তা ও কুটির বাড়ি নামক স্থান হতে ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা ও আগরবাতি আটক করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিশেষ আভিযানে ঝাউডাঙ্গা চেক পোষ্ট হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় প্রসাধনী সামগ্রী আটক করে।

মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে শ্মশান মাঠ দক্ষিণ ভাদিয়ালী নামক স্থান হতে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শাড়ি ও ঔষধ আটক করে।

হিজলদী বিওপির বিশেষ আভিযানে বড়ালী নামক স্থান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপি বিশেষ আভিযানে কাদপুর নামক স্থান হতে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৮৫ হাজার ৭৪০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

Update Time : ০৭:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫