সোনাতলায় আলোচিত যুবদল নেতা রাশেদ হত্যা মামলার আসামী গ্রেফতার।
- Update Time : ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৮ Time View

বগুড়া প্রতিনিধি :
বগুড়ার সোনাতলায় আলোচিত যুবদল নেতা রাশেদ হত্যা মামলার আসামী সেলিম রেজা(৪৮)কে
গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সেলিম রেজা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামের বাসিন্দা খাজা আবু বাছের এর ছেলে।
তিনি রাশেদ হত্যা মামলার এজাহার নামীয় ৫ নম্বর আসামী ছিলেন।
থানা সুত্রে জানা যায়,
সোনাতলা থানা অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন্নবী এর নেতৃত্বে
এসআই শামীম রেজা(মামলার তদন্তকারী আইও) সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে সেলিম রেজাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর ১৮ ফেব্রুয়ারি তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন্নবী রাশেদ হত্যা মামলার আসামী সেলিম রেজাকে গ্রেফতার ও আদালতে প্রেরণের বিষয়টি লিখনী সংবাদ সহ সাংবাদিকের নিশ্চিত করে বলেন,
বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্হানীয় বিএনপি’র দুই পক্ষের দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনায় ১৪ ফেব্রুয়ারি যুবদল নেতা রাশেদ এর মৃত্যু হয়। এ ঘটনায় রাশেদের মা মোছা:ওজেনা বেগম বাদী হয়ে ২০জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাত রেখে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

























