হবিগঞ্জে বাহুবলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মিরপুর এলাকার সব ধরনের অপরাধ বন্ধ হবে- ওসি বাহুবল
- Update Time : ০৮:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ৮০ Time View

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রির্পোটার :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অপরাধ কর্মকান্ড বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার মিরপুর ইউনিয়ন অফিস সভাকক্ষে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়। মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামিম আহমদ এর সভাপতিত্বে ও বিট অফিসার এস আই মোকসেদ পিপিএম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাহুবল- নবীগঞ্জ সার্কেল মোঃ জহিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সভায় উপস্হিত উপস্থিত থেকে মিরপুর এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ড তুলে ধরেন বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, মিরপুর বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ। বক্তরা বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মিরপুর বাজার। এই এলাকায় বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাজারে কেনা-কাটা করতে আসছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি আপনারা অপরাধ দমনে আপনাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করবেন। অপরাধ দমনে আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।
ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সেক্টর মাঠে কাজ করছে। বাহুবলে আইনশৃংখলা ভালো রাখতে ও সকল প্রকার অপরাধ দমন করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি অনুরোধ করব বাহুবলকে ভালো রাখতে আমাদের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, বাহুবলের গুরুত্বপূর্ণ স্হান মিরপুর। আগামী ২০ মার্চ এর মধ্যে মিরপুর এলাকার সকল ধরনের অপরাধ বন্ধ হবে। আর কোন অপরাধী কোন অপরাধ করতে পারবেনা।
























