উপজেলার নির্বাহী কর্মকর্তার আদেশ অমান্য করে চলছে অবৈধ ট্রাক।
- Update Time : ১২:৪২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১৭৫ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি )
মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকা থেকে আছিম বেপারি কান্দি ও কাজীর সুরা হাটের রাস্তা সাধারন যান চলাচলের জন্য উন্মুক্ত রাস্তা। একের পর এক চলছে মাটির অবৈধ ট্রাক। সকাল থেকে রাত অব্দি চলছে অবৈধ ট্রাক।
সাধারন যান চলাচলের সড়ক হওয়ার কারনে উপজেলার নির্বাহী কর্মকর্তা এই সড়কে ভারী এবং অবৈধ বালির ট্রাক চলাচলের জন্য নিষেধ করেন এবং রাস্তায় ব্যানার দেওয়ার পর দুই একদিন থেমে ছিল অবৈধ ট্রাক। তার পর আবার শুরু হয় রমরমা অবৈধ ট্রাক চলাচল, তারা যেন প্রশাসনকে উপেক্ষা করে চালাচ্ছে অবৈধ ট্রাক।
এলাকা বাসী এই সমস্যা থেকে খুব শীঘ্রই রেহাই পেতে চায় । তারা বলেন অবিলম্বে এই অবৈধ ট্রাক বন্ধ করে দিলে আমাদের জন্য তথা এ সড়কের জন্য ভালো হয় । প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি আবারো এই সড়কে অভিযান চালিয়ে অবৈধ ট্রাক বন্ধ করে দিবেন ।


























