০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০

Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৬ Time View

মোবারক হোসাইন, কক্সবাজার সদর

কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এতে সদরের ইউএনওসহ প্রায় ২০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। তবে খেলা আর মাঠে গড়ায়নি। ম্যাচটি স্থগিত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০

Update Time : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫