কক্সবাজার সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ছৈয়দ নুর এর জানাযা সম্পন্ন।
- Update Time : ১২:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৩৮৩ Time View

মোবারক হোসাইন , ঈদগাঁও উপজেলা
কক্সবাজারের বিএনপি গণমিছিলে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর হৃৎরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর।রোববার ২০ই জুলাই বিকেলে কক্সবাজার শহরে একটি মাঠে আয়োজিত মিছিলে বক্তব্য রাখার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষাণিক তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হঠাৎ মৃত্যুর খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।এতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা হাসপাতালে দেখতে যান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।আজ ২১ই জুলাই সকাল ১০ ঘটিকার সময় তার জানাযা অনুষ্ঠিত হয় পিএমখালী তার নিজ এলাকায়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, সাবেক ভি পি কক্সবাজার সরকারি কলেজ। তিনি বলেন আজ যার জানাযা হয়েছে ওনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিল তার কাছ থেকে আমরা রাজনৈতিক শিখেছি। সদর উপজেলা বিএনপি আহবায়ক আবদুল মাবুদ বলেন,
আমরা একসঙ্গে মিছিলে এসেছি। ছৈয়দ নুর আমার সঙ্গে ছিলেন এবং বক্তব্য দিয়েছেন।
বক্তব্য কিছুক্ষণ তিনি অসুস্থ বোধ করেন।
পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
তিনি ছিলেন ত্যাগী নেতার, তার মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধা কে হারালাম।
এটি দলের জন্য বড় ধরনের সমস্যা।
বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেন, ছৈয়দ নুর ছিলেন বিএনপি দুঃসময়ের সাহসী নেতা। তৃণমূল থেকে শুরু করে তার অনেক অবদান রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজপথে ছিলেন। গতকাল সমাবেশে তিনি বক্তব্য দিয়েছিলেন।
তারপর আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। আমরা তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি।

























