কুমারখালীতে দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি আফজাল হোসেন
- Update Time : ১১:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১১ Time View


মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
কুমারখালীর সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) একাডেমিক ভবন উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ।
ভবন উদ্বোধন শেষে আলোচনার সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি ও কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শামসের, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর তসলিম উদ্দিন, দাতা সদস্য নুরুল ইসলাম ইউসুফ, আবু ইউসুফ, তোফাজ্জেল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।




















