০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেশবপুরে পৌর কৃষক লীগ সভাপতি আশরাফুজ্জামানের পদত্যাগ
Reporter Name
- Update Time : ০৪:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৩৪৯ Time View

কেশবপুর, (যশোর) প্রতিনিধি
রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও কেশবপুর পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান কৃষক লীগের দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৪ জুলাই ২০২৫ খ্রিঃ ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফুজ্জামান এ তথ্য জানান। তিনি আরও জানান, সাংবাদিকতায় নিরপেক্ষতা বজায় রাখতে তিনি কৃষক লীগের দল থেকে পদত্যাগ করেছেন এবং এছাড়াও তিনি কৃষক লীগের সাথে সকল প্রকার সম্পৃক্ততা ও সম্পর্ক ছিন্ন করেছেন। সোমবার থেকে কৃষক লীগের দলের সাথে তার আর কোন সংশ্লিষ্টতা নাই।
Tag :






















