গাছ লাগান দেশ বাঁচান এই স্লোগান নিয়ে হাজির হয়েছে ইন্তেফা কোম্পানি সামন্ত বাজারে।
- Update Time : ০২:৪৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ২৩৫ Time View

শামীম আহমেদ
মহেশপুর প্রতিনিধি:
গাছ লাগান দেশ বাঁচান এই স্লোগান নিয়ে হাজির হয়েছে ইন্তেফা কোম্পানি সামন্ত বাজারে। আজ আজ দুপুর বারোটায় সামন্তা বাজারে আলহাজ্ব মোঃ নূর হোসেনের নিজ প্রতিষ্ঠানে ইন্তেফার কোম্পানির পক্ষ থেকে একটি মেহগনি চারা ও একটি বারী -৪ আমের চারা এলাকার কৃষকদের মাঝে বিতরণ করেন। উক্ত ছাড়া বিতরণের সময় উপস্থিত ছিলেন ইন্তেফা কোম্পানির বিভাগীয় ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম আরও ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন,এরিয়া ইনচার্জ, ঝিনাইদহ এরিয়া।
বৃক্ষরোপণ বা গাছ লাগানো হল একটি পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে গাছ স্থাপন করা হয়। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং বন্যপ্রাণীর বৈচিত্র্য রক্ষা করতে অপরিহার্য ভূমিকা পালন করে। গাছ থেকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ পাই এবং এটি জলবায়ু পরিবর্তন রোধেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধি এবং নগরায়নের ফলে বনাঞ্চল দ্রুত উজাড় হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা মোকাবিলা করার জন্য, পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে গাছ লাগানো অত্যন্ত জরুরি। এটি কেবল পরিবেশ সুরক্ষাই করে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী তৈরি করতেও সাহায্য করে। পরিশেষে দুইটি করে চারা পেয়ে এলাকার কৃষকগণ অনেক খুশি।















