চট্টগ্রামের ফটিকছড়িতে নতুন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাবা আরজিনা আকতার এর যোগদান অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০১:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৯৬ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
গতকাল ১৯শে নভেম্বর২০২৫ তারিখ বুধবার বিকাল ৩:০০ টায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাবা আরজিনা আকতার চট্টগ্রাম জেলা আনসার ভিডিপি কার্যালয়ে যোগদানপূর্বক উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম এর দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে ফটিকছড়ি উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও আনসার ভিডিপি সদস্য সদস্যাদের উদ্যোগে, নতুন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে পুষ্পস্টিক অর্পনে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।নবযোগদানকৃত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তার বক্তব্য বলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কার্যক্রমে অংশীদারদের সঙ্গে একটি সুস্থ ও সুশৃঙ্খল সম্পর্ক বজায় রাখার সকল সদস্য সদস্যাদের ওপর আহবান ও সাধারণত স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা, প্রশিক্ষণ ও বাহিনীর সদস্যদের প্রতি তাঁর অঙ্গীকারকে কেন্দ্র করে। তিনি সাধারণত তাঁর কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়ানোর ওপর গুরুত্বারোপ এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।এতে স্বাগত বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আনসার কমান্ডার, ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার দলনেতা দলনেত্রী,আনসার ভিডিপির সদস্য সদস্যা বৃন্দ প্রমূখ! তিনি সদ্য বিদায়ী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আবদুল আজিজ এর স্থলাভিষিক্ত হয়েছেন।























