জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০১:৪৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর)দিনব্যাপী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা। এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ডিসি আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল আলিম, বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টার, বড়তারা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।















