০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভারে গুলি করে সিয়াম হত্যায় হাসিনা-কাদের-কামাল-সাইফুল-রাজীবসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা,

Reporter Name
  • Update Time : ০৮:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ১৭২ Time View

রাজ রোস্তম আলী , স্টাফ রিপোর্টার : 

ঢাকা সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলিফ আহাম্মেদ সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে এ মামলাটি করেন।

বুলবুল কবির বাগেরহাট জেলার বড় বাশবাড়ীয়া গ্রামের হাফিজুর রহমান হাওলাদারের ছেলে। নিহত আলিফ আহমেদ সিয়াম সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সোমবার (২৩ জুন) দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে লংমার্চে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আশপাশের ছাত্র-জনতা একত্রিত হয়ে সাভার থেকে লংমার্চ করে ঢাকা অভিমুখে রওনা করেন। ঘটনারদিন দুপুর ২টার দিকে লংমার্চটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার বাসস্ট্যান্ডে পৌঁছলে প্রাণনাশের উদ্দেশ্যে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়।

এতে মিছিলের অগ্রভাগে থাকা আলিফ আহাম্মেদ সিয়াম মাথায় গুলিবিদ্ধ হন এবং গুলি কপালে লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকালে সিয়াম মারা যায়।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হচ্ছেন-সাবেক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, তৎকালীন সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাহিদুর রহমান, সাভার মডেল থানার ওসি শাহ জামান, এসআই সুদীপ ঘোষ, এসআই হারুন অর রশিদ, সাব্বির হোসেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তার ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভারের ভাকুর্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সকল অপকর্মের কথিত উপদেষ্টা জাকির হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি, তার ছেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক হাসান তুহিন, তার ভাই মেহেদী হাসান তুষার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীবের পিএস মো. রাজু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিজান ওরফে জি এস মিজান, সাভার উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন টিপু, যুবলীগ নেতা নাছির উদ্দিন লিটন, আহাম্মেদ ফয়সাল নাইম তুর্জ প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম হত্যার ঘটনায় তার বাবা বুলবুল কবির বাদী হয়ে সাভার মডেল থানায় ৯২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে দাঙ্গা হাঙ্গামা, মারপিট, গুলিবর্ষণ করে হত্যা, হত্যার হুকুম এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভারে গুলি করে সিয়াম হত্যায় হাসিনা-কাদের-কামাল-সাইফুল-রাজীবসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা,

Update Time : ০৮:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫