০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ২ জন আটক ও ৩ জন পালিয়ে যায়

Reporter Name
  • Update Time : ০৯:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৯ Time View

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
এ সময় আরও তিনজন পালিয়ে যান।

২১ নভেম্বর শনিবার রাতে উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলার সংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) ও পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচ ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তারা সীমান্তের শূন্য লাইনের দিকে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় দুজনকে আটক করা সম্ভব হলেও বাকি তিনজন পালিয়ে যান।
বিজিবির দাবি, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি।

এ ঘটনায় আটক দুজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

আটকের সময় পড়ে গিয়ে নাজমুল হোসেন সামান্য আহত হন। পরে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ২ জন আটক ও ৩ জন পালিয়ে যায়

Update Time : ০৯:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬