০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

Reporter Name
  • Update Time : ০৯:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১২ Time View

‎
‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎সোমবার (২৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫১টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ১টি চাদর, ২ প্যাকেট ফুসকা, ৪৮৩ পিস চকলেট, ৪০ পিস ওষুধ, ৪৯০ প্যাকেট পাতার বিড়ি এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

Update Time : ০৯:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬