০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে কুরআন বিতরণ অনুষ্ঠান নিয়ে নবী করিম (সাঃ) সম্পর্কে কটূক্তি,এলাকাবাসীর নিন্দা।

Reporter Name
  • Update Time : ০৭:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ১৫৭ Time View

আরীফ শরিফ (নড়াইল) নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর) সকালে পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি এনটিভি চ্যানেলে সরাসরি (লাইভ) সম্প্রচারিত হয়। তবে অনুষ্ঠান চলাকালে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওর মন্তব্য বিভাগে Tonmoy DS নামের একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কুরআন ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তিমূলক ও অবমাননাকর মন্তব্য করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এলাকাবাসী, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন মুসলমানের হৃদয়ের কেন্দ্রে আঘাত হেনেছে এই মন্তব্য। তারা বলেন, এ ধরনের ধর্মীয় অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী অবিলম্বে উক্ত Tonmoy DS নামের ফেসবুক আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও ছাত্রসমাজের মধ্যে ইতোমধ্যে উত্তেজনা বিরাজ করছে। অনেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করার সাহস না পায়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন,

“বিষয়টি এখনো আমরা জানি না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্মপ্রাণ এলাকাবাসী মন্তব্য করেন,

“পবিত্র ধর্মগ্রন্থ ও মহানবী (সাঃ)-এর অবমাননা শুধু মুসলমানদের নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ।”
Tag :

Please Share This Post in Your Social Media

নড়াইলে কুরআন বিতরণ অনুষ্ঠান নিয়ে নবী করিম (সাঃ) সম্পর্কে কটূক্তি,এলাকাবাসীর নিন্দা।

Update Time : ০৭:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫