০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত।
Reporter Name
- Update Time : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১০৬ Time View

আজ ১০ অক্টোবর শুক্রবার বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁর শিল্পকর্মের স্মৃতি অম্লান রাখতে এই বিশেষ আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বিশেষ দোয়া মাহফিল। এছাড়াও শিশুস্বর্গের শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী ও আলোচনা সভা হয়। এই সকল কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুরিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু।
চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা হিসেবেও স্বীকৃতি পান তিনি।
১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এই শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।
Tag :


























