১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ০১ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : ১০:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৪৯০ Time View

মোঃ সাচচু মোল্লা (নড়াইল)।

মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ রেজাউল ইসলাম(৩৮) ও মোঃ আলী হাসান(২৬) নামের ০২ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মোঃ রেজাউল ইসলাম(৩৮) যশোর জেলার কোতয়ালী থানাধীন সিতারামপুর গ্রামের মোঃ গোলাম হোসেনের ছেলে, মোঃ আলী হাসান(২৬) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন জামদিয়া গ্রামের মোঃ আনোয়ার সিকদারের ছেলে। ১৫ মার্চ’২৫ বিকাল ৩-১০ মিনিটের দিকে নড়াইল সদর থানাধীন ১৩নং মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি গ্রামের জনৈক নিরঞ্জন বিশ্বাস এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে হ্যাপি ফিড মিল হতে মুলিয়াগামী পাঁকা রাস্তার উপর হতে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ অহিদুল রহমান ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রেজাউল ইসলাম(৩৮) ও মোঃ আলী হাসান(২৬) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর দৈনিক লিখনী সংবাদ কে বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ০১ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার

Update Time : ১০:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫