নতুন মহাল প্রিমিয়ার লীগ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট – ২০২৫
- Update Time : ১১:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ১৫৭ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা।
কক্সবাজার সদর উপজেলা অন্তর্গত চৌফলদন্ডী ইউনিয়নে অনুষ্ঠিত হয়
ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট এ ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় মাঠের এক প্রান্তে অংশ গ্রহণ করেন শক্তিশালী দল চৌফলদন্ডী ৭ নং ওয়ার্ড ফুটবল একাদশ মাঠের অন্য প্রান্তে অংশ গ্রহণ করেন শক্তিশালী দল ৮ নং ওয়ার্ড, নতুন মহাল।
নতুন মহাল ৮ নং ওয়ার্ড, কালু ফকির পাড়া ৭ নং ওয়ার্ডকে ১ গোলে হারিয়ে শিরোপাজয়ী লাভ করেন,
উক্ত খেলায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, শহীদুল আলম বাহাদুর, সাবেক ভি পি কক্সবাজার সরকারি কলেজ ও সাবেক উপজেলা বাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভব্য এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবেদার আবদুল মাবুদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুল আলম,আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক, কমিটির প্রধান দিদারুল ইসলাম বলেন,তরুণ সমাজ কে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে থেকে বিরত রাখার জন্য এই খেলার আয়োজন।
প্রধান উদ্বোধক শহীদুল আলম বাহাদুর বলেন,
ফুটবল খেলার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলে, এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে ও তরুণ সমাজ কে মাদকাসক্ত থেকে বিরত রাখে,
তিনি
আরো বলেন, তরুণরা জাতির ভবিষ্যত তারা আগামী দিনের নেতৃত্বদানকরী,তাদেরকে কোন মুহুর্তে তাদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না।


























