বরিশাল-২ কে সম্প্রীতির আসন গড়তে চান বিএনপি নেতা দুলাল হোসেন
- Update Time : ০২:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯১ Time View

সহ-নির্বাহী সম্পাদক মো ফজলে রাব্বি,
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উজিরপুর উপজেলার বিভিন্ন মন্দিরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন।
বুধবার দুপুরে তিনি ওটরা ইউনিয়নের একাধিক মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
দুলাল হোসেন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বরিশাল-২ আসনকে আমরা সম্প্রীতি ও সৌহার্দ্যের আসন হিসেবে গড়ে তুলতে চাই। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমাদের নেতাকর্মীরা কাজ করছে।”
সৌজন্য সাক্ষাৎ শেষে মন্দির কমিটির সদস্যরা বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনে এ ধরনের কর্মসূচি এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।















