এতিম শিশুদের দায়িত্ব নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান
- Update Time : ০২:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৫ Time View

সহ নির্বাহী সম্পাদক মো ফজলে রাব্বি,
বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন।
দুলাল হোসেন বলেন, “এতিম শিশুদের দায়িত্ব কেবল একটি প্রতিষ্ঠানের নয়, এটি পুরো সমাজের দায়িত্ব। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এসব শিশু আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। আমি ব্যক্তিগতভাবে ও রাজনৈতিকভাবে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করব।”
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ, আবাসিক ব্যবস্থা ও দৈনন্দিন সমস্যাগুলো ঘুরে দেখেন। একই সঙ্গে শিক্ষক ও পরিচালনা কমিটির সঙ্গে কথা বলে নানা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, স্থানীয়ভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আরও ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে। তাঁরা বিএনপি নেতার এই উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও জোরদার করবে।















