১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাফেজ তাকরিমের মৃত্যু

Reporter Name
  • Update Time : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫০ Time View

­

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩০ পারা কুরআনে হাফেজ মো. তাকরিম শেখ (২০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তিনি নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাফেজ তাকরিম শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে।

হাফেজ তাকরিম ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ শেষ করে পাগড়ী গ্রহণ করেন।

নিহতের পরিবার জানায়, বিকাল ৪টার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকরিম শেখকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাফেজ তাকরিমের মৃত্যু

Update Time : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫