০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা।

Reporter Name
  • Update Time : ০৫:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯৪ Time View

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত চৌফলদন্ডী ও পিএম খালী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার সদর উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ মুক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুব্রত বিশ্বাস, উপ পরিচালক মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, কক্সবাজার, সরোয়ার আকবর, সহকারী পরিচালক ইসলামি ফাউন্ডেশন, কক্সবাজার, মো: নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মনজুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ, মো: আরিফুল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিএম খালী ইউনিয়ন পরিষদ। এতে বিশেষ মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা কামাল উদ্দিন, সভা বাংলাদেশ ইমাম সমিতি কক্সবাজার জেলা। উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ শুধু চৌফলদন্ডী ও পিএম খালী নয়, কক্সবাজার পুরো জেলায় ওয়ার্ল্ড ভিশনের পাশাপাশি আমাদেরও কাজ করতে হবে। কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিভিন্ন অংশীদার যেমন ইসলামী ফাউন্ডেশন এবং স্হানীয় প্রশাসনের সাথে সহযোগিতা করে সচেতনতা বৃদ্ধি, আন্ত: ধর্মীয় সংলাপ আয়োজন এবং চাইল্ড সেফটি নেট প্রকল্পের মতো উদ্যোগে মাধ্যমে কাজ করে থাকে। তারা স্হানীয় যুবকদের শক্তিশালী করে, তাদের মাধ্যমে নেতৃত্ব এবং আত্নবিশ্বাস বাড়িয়ে তোলে, এবং তাদের মাধ্যমে বাল্যবিবাহের। ক্ষতিকর দিক সম্পর্কে কমিউনিটিতে বার্তা পৌছে দেয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহের কূফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কাজ করে। তারা ধর্মীয় নেতাদের মাধ্যমে এই বার্তা সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে সহায়তা করে, যেমনটি তারা ইসলামি ফাউন্ডেশনের সাথে একটি আন্তঃ ধর্মীয় সম্মেলনে করেছে। ওয়ার্ল্ড ভিশন যুবকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং বাল্যবিবাহ প্রতিরোধে নেতৃত্ব দিতে উৎসাহিত করে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা।

Update Time : ০৫:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫