০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে আমিনুর রহমান মাস্টারের পক্ষে বিএনপির ব্যাপক গণসংযোগ

মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:১৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টারের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বর থেকে গণসংযোগ শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। প্রায় ৩-থেকে ৪ শতাধিক মোটরসাইকেলের শোডাউনে মুখর হয়ে ওঠে নেপা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার এলাকা।
মোটরসাইকেল শোডাউনটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাগাডাঙ্গা, কাঞ্চনপুর, নেপা ঘোষপুর, মুণ্ডমালা কুল্লাহ গ্রাম বাকোসপোতা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান মাস্টার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে তার পক্ষে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেপা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জোহা মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইশারুল হক গাজী, উপজেলা মৎসজিবী দলের আহ্বায়ক আবুল বাশার,মিজানুর রহমান মাস্টার,শহিদুল ইসলাম মাস্টার,ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মজিবর রহমান মেম্বার,যুবদল নেতা ইসরাফিল হোসেন, মোঃ ইউসুফ হোসেন সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকে ঘিরে নেপা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে আমিনুর রহমান মাস্টারের পক্ষে বিএনপির ব্যাপক গণসংযোগ

Update Time : ১২:১৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬