মহেশপুরে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৩২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬১ Time View

মিজানুর রহমান-স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ৪২ টি পূজা মন্ডপে সুষ্ঠ,সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা সাপেক্ষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,আনসার ভিডিপি কমান্ডার খুশি খাতুন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি আব্দুল হাই,প্রেসক্লাব মহেশপুর সরোয়ার হোসেন,পূজা
মহেশপুর পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার,সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।























