মিরপুরে জামায়াতের আয়োজনে নির্বাচন পরিচালক শিক্ষা শিবির অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১০৬ Time View

কুষ্টিয়া জেলা প্রতিনিধি , মো: মাজহারুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার উপজেলা নির্বাচন বিভাগের আয়োজনে নির্বাচন পরিচালক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই শনিবার সকালে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার আমির ও মিরপুর উপজেলা পরিষদে জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার জেলা নায়েবে আমীর ও কুষ্টিয়া ০২ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারী মো:খাইরুল ইসলাম রবিন,মো:মাজহারুল হক মোমিন,মিরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত মিরপুর পৌরসভা মেয়র পদপ্রার্থী অধ্যাপক শাহ আক্তার মামুন,সেক্রেটারী মাওলানা শেখ মহিউদ্দিন,সহকারী সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, এ্যাড: মাহফুজুর রহমান,মিরপুর পৌর আমির মো:চাঁদ মল্লিক,সেক্রেটারী মো: খাইরুল ইসলাম।এ সময় মিরপুর উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে নির্বাচনী কাজ সহজ,সুন্দর ও সাবলীলভাবে পরিচালনার জন্য নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন-সাধারন মানুষ বেশি কিছু চায়না,জনপ্রতিনিধিদের কাছ থেকে শুধু ভালো ব্যবহার ও জনসম্পৃক্ত কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন চায়।তাই জামায়াতের নেতা-কর্মীদের জনগণের জন্য ভালো কাজে সবসময় পাশে থাকতে হবে।
























