১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোংলায় রফিক মেম্বারের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা মিছিল
Reporter Name
- Update Time : ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৩ Time View

বাগেরহাট-৩ আসন (মোংলা–রামপাল) থেকে মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ তানভির হাসান সোহেলের নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামের পক্ষে মোংলায় ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
![]()
রবিবার বেলা ৫ টার দিকে মোংলা বন্দর টিয়া ফারুক স্কুল থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন মোঃ রফিকুল ইসলাম মোংলা পৌরষভার ১ নং ওয়ার্ডের সভাপতি । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ জনতা।
![]()
রফিকুল ইসলাম বলেন, আপনারা সবাই সজাগ থাকবেন। আশপাশে কোথাও ব্যালট বা সিল জাল করার চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে নজর রাখবেন। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
Tag :











