১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ৭ গ্রামের মানুষের একমাত্র সরকারি রাস্তা নির্মাণে বাধা: ফুঁসে উঠেছে ১০ হাজার মানুষ।

Reporter Name
  • Update Time : ১১:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১৭ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী কাপালিরমেঠসহ সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র সরকারি চলাচলের রাস্তা নির্মাণে এক প্রভাবশালীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং দ্রুত রাস্তাটি পাকা করার দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেলে কাপালিরমেঠ এলাকায় শত শত ভুক্তভোগী নারী-পুরুষ সমবেত হয়ে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

​মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী জানান, বাপ-দাদার আমল থেকে অর্থাৎ প্রায় ৫০-৬০ বছর ধরে কাপালিরমেঠ, দোয়ানেরকুল, বুড়িরডাঙ্গা, কাঠামারী, গজগজিয়া, নলবুনিয়া ও ছত্রিশকুড়া গ্রামের মানুষ এই ইটের ভাঙাচোরা রাস্তাটি ব্যবহার করছেন। বর্ষা মৌসুমে সড়কটি যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সম্প্রতি সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ঠিকাদার কাজ শুরু করতে গেলে রাস্তার পাশের এক প্রভাবশালী জমির মালিক গায়ের জোরে কাজ বন্ধ করে দেন।

​বক্তারা অভিযোগ করে বলেন, জনস্বার্থ উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে রাস্তা নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এই সংকটের সমাধান ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​এ প্রসঙ্গে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি জানান, “সেখানে খাস জমি সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় ৭ গ্রামের মানুষের একমাত্র সরকারি রাস্তা নির্মাণে বাধা: ফুঁসে উঠেছে ১০ হাজার মানুষ।

Update Time : ১১:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬