১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাক থেকে চালকের লাশ উদ্ধার

মোঃ তৌফিকুর রহমান রাজন 
  • Update Time : ১১:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৮ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তা থেকে লাশ টি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ট্রাকটির কেবিন থেকে আব্দুর রহমান নামের ওই ট্রাক চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। চালক আব্দুর রহমানের বাড়ি পার্শ্ববর্তী মাগুরা জেলার আড়পাড়া এলাকায়। সে ওই গ্রামের ইব্রাহিম গাজির ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার্স-ইন-চার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঢাকা কাচপুর থেকে ট্রাকটি ছিনতাই করা হয়েছিল। ট্রাকটিতে সয়াবিন তেলের ড্রাম ছিল। গত ৩ দিন যাবত খালকূলা রাস্তায় ট্রাকটি অবস্থান করছিল। দূর্গন্ধ বের হলে স্থানীয়রা খবর দেয়। মৃত্যুর কারণ জানতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে ট্রাক থেকে চালকের লাশ উদ্ধার

Update Time : ১১:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬