লালন শাহ আখড়াবাড়িতে মাদক সেবন ও কেনাবেচার বিরুদ্ধে কুষ্টিয়ায় মানববন্ধন
- Update Time : ০৯:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৩৫ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার: লালন সাঁইয়ের আখড়াবাড়িতে মাদক সেবন ও কেনাবেচার বিরুদ্ধে কুষ্টিয়ায় মানববন্ধন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে মাদক সেবন ও কেনাবেচার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ ধংসের নীরব ঘাতক হচ্ছে মাদক। যা পরিবারে অশান্তি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। অথচ এই নিরব ঘাতক মাদক প্রকাশ্যে সেবন ও বিক্রি হয় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে। ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসে তাই মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

























