১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা কামাল জামাল নুরুদ্দিন মোল্লার মতবিনিময়

Reporter Name
  • Update Time : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১২৬ Time View

 শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিএনপি’র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাদারীপুর-১(শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দিতে তাঁর নিজ বাসভবনে জেলা ও উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় কামাল জামান মোল্লা বলেন’ আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত একটি সুসংগঠিত কমিটি গঠন করা হয়েছে।দল যাকে উপযুক্ত মনে করে তাকে মনোনয়ন দেবে,আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এ সময় তিনি আরো বলেন’আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দিবে,আমরা তাকেই মেনে নিবো।দল যাকে মনোনয়ন দিবে আমরা তাঁরই পাশে থেকে ধানের শীষের নির্বাচন করবো। তিনি জানান,এ বছর শিবচরের পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।হিন্দু ধর্মাবলম্বীসহ সকল মানুষ নির্ভয়ে উৎসব পালন করতে পেরেছেন।তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সিনিয়র সাংবাদিক আবু খায়ের খান, ইমতিয়াজ আহমেদ ইমন, শিবচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলী, দৈনিক জনকণ্ঠের কামরুল ইসলাম, সাংবাতিক অপূর্ব চৌধুরী জয়, দৈনিক ইনক্লাবের রাসেল আহমেদ,গ্লোবাল টিপির কাইয়ুম শেখ,এশিয়ান টিভির রুবেল মোড়লসহ শিবচরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকেরা এবং  স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শিবচরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা কামাল জামাল নুরুদ্দিন মোল্লার মতবিনিময়

Update Time : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫