শিবচরে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে শিবচর সাংবাদিক ইউনিট।
- Update Time : ০২:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ১২৯ Time View

শিবচরে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকলকে দ্
সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচর উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিবচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ৭১ চত্বর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ,সিরাজুল ইসলাম,আবুল খায়ের খান, শিবচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম হায়দার আলী,দৈনিক ইনকিলাব রাসেল মিয়া, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দৈনিক নবচেতনার অপূর্ব জয়, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ’র সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের কামরুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি কাইয়ুম শেখ, এশিয়া টেলিভিশনের রুবেল মোড়ল, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের মো. শাহিন মিয়া, দৈনিক হুংকারের মেহেরাব হোসেন, দৈনিক আমার বার্তার মো. রিয়াজ রহমান, জামায়াতে ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহসহ শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
এসময় তারা সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকার ও প্রশাসনকে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন । এসময়ে তারা আরো বলেন গনমাধ্যম জাতির দর্পন । তাদের কাছ থেকে জাতির সকল খবর জানা যায় তাই তাদের স্বাধীনতা আগে রক্ষা করতে হবে । তাদের উপর অতর্কিত হামলা বন্ধ করতে হবে ।
এসময়ে শিবচর প্রেসক্লাবের সভাপতি বিএম হায়দার আলী (মানবজমিন শিবচর প্রতিনিধি) বলেন সাংবাদিকরা হলো কলম যুদ্ধা তাদের কলম দেশের উন্নয়নেই চলে । সাংবাদিকদের স্বাধীনতা অধিকার দিতে তাদের উপর অতর্কিত হামলা করা যাবে না । এসময়ে তিনি সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
সবশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।















