০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এম পি (নড়াইল ১) কবিরুল হক মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১১২ Time View

সাবেক এম পি (নড়াইল ১) কবিরুল হক মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি)কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতের বিচারক রত্না সাহা। রোববার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় হাজিরার জন্য আদালতে উপস্থিত করা হলে বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সকাল ৯টার পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক সাংসদ মুক্তিকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা (নম্বর-০৬) দায়ের করেন। ওই মামলার নিয়মিত হাজিরার অংশ হিসেবেই রবিবার বি.এম. কবিরুল হক আদালতে উপস্থিত হন। এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

সাবেক এম পি (নড়াইল ১) কবিরুল হক মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ

Update Time : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫