০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“আত্মালোকে প্রিয়-দর্শন”

Reporter Name
  • Update Time : ১২:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ২৪২ Time View

“আত্মালোকে প্রিয়-দর্শন”

~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

কোথায় খুঁজিস তোর প্রিয়জন, ওরে পাগল মন!

বুকের মাঝে জ্বলছে আলো, কিসের এত ভ্রমণ?

বনে-জঙ্গলে, পাহাড়-চূড়ায়, ঘুরিস সে যে কোথায়?

আপনারে তুই চিনিস না, সে তো তোরই মাঝে হায়।

বাহির-পানে দৃষ্টি ফেরাস, সে পথও তোর নয়,

নিজ হৃদয়ের প্রদীপ জ্বালি, খুঁজ সত্য, মুছে ভয়।

জগৎজোড়া তাকিয়ে আছে, তোরই দৃষ্টির পানে,

বাহির খুঁজে কেন সময় হারাস, সে তো ভিতরপানে।

ইচ্ছা-অন্ধ আঁখি খোল, দেখ দর্পণে নিজ কায়া,

তোরই মাঝে ঝলমলে, তাঁরই তো রূপের ছায়া।

শাস্ত্রবিদের কথায় কেন, মনে পাস এতো ভয়?

খোদার সত্য প্রতিনিধি, তারা কি আদৌ হয়?

সকল সত্তায় প্রকাশ তাঁহার, তিনি সবার মাঝে,

আত্মার চোখে দেখলেই তাঁরে, চিনবি তুই সহজে।

রত্নকার রত্ন চেনে, ধূলির মাঝে নাহি খেয়াল তার,

প্রেমের সিন্ধু অতল তলে, মুক্তো মেলে বারে বার।

সময় নষ্ট বাহির খোঁজে, অন্তরে কর বাস,

আপন মনে জ্বলে যে দীপ, সত্য তাহার আঁশ।

হাজারো আলেম বাহিরে, কিতাবে জ্ঞানের ধারা,

তবুও আত্মা কাঁদে, সত্যের পথ রয় অধরা।

কামেল মুর্শিদ বিনে পথ যে সদা আঁধার ঘোর,

তাঁরই কৃপায় নিত্য খুঁজি, আলোর পরশ ভোর।

শাহেদ বলে হক ভাণ্ডারীর কৃপা, যার উপর হয়,

মওলা ধনের পাক চরণে, হবে তার আশ্রয়।

Tag :

Please Share This Post in Your Social Media

“আত্মালোকে প্রিয়-দর্শন”

Update Time : ১২:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫