০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষতবিক্ষত জালালাবাদ ফরাজীপাড়া সড়ক
Reporter Name
- Update Time : ০২:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৩১ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া সড়ক ক্ষতবিক্ষত হয়ে গেছে।
সম্প্রতি ঈদগাঁও নদীর পাহাড়ী ঢলের কারণে জালালাবাদ ইউনিয়নের মনজুর মৌলভীর দোকান এলাকায় নদী ভাঙ্গনের ফলে ফরাজীপাড়া সড়কের বেহাল দশা হয়। বন্যার ফলে ফরাজী পাড়া জালালাবাদ ইউনিয়নের ২ শতাধিক বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ কয় ক্ষতি হয়েছে। বন্যার পানির কারণে তারা অনেক কষ্টের জীবন যাপন করছে। গত ১৫ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে নদী বাধঁসহ রাস্তার কোন সংস্কারের কাজ করেনি বলে এলাকাবাসী জানান। এলাকাবাসীর দাবি সরকারের কাছে যত দ্রুত সম্ভব নদীর বাধঁসহ রাস্তার কাজ সম্পন্ন করা। এলাকাবাসী আরো জানান এ বর্ষার মৌসুমে যদি নদীবাধঁসহ রাস্তার সংস্কারের কাজ সম্পন্ন না হয় তাহলে জালালাবাদ ইউনিয়ন সমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেন।
Tag :

























