নির্বাচনের প্রস্তুতি : চৌফলদন্ডী ৮ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন, সদর থানার ওসি
- Update Time : ০৯:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৭১ Time View

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারে চৌফলদন্ডী সহ বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন কক্সবাজার সদর উপজেলা ওসি ছমি উদ্দিন । তিনি ভোট কেন্দ্র গুলো নিরাপত্তা ও ঝুঁকি যাচাই- বাচাই শুরু করেছে। এরই অংশ হিসেবে সদর উপজেলা চৌফলদন্ডী ইউনিয়ন ৮ টি ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছে কক্সবাজার সদর থানার নবাগত ওসি ছমি উদ্দীন। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই সব কেন্দ্র ঘুরে দেখেন। তাছাড়া তিনি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্র গুলোর ভৌগোলিক অবস্থান,আশ পাশের পরিবেশ, যাতায়াত ব্যবস্থা ও কাঠামোগত নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সদর থানা ওসি ছমি উদ্দীন স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং ভোট গ্রহণ ও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। তিনি বলেন, ” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করতেই কেন্দ্র গুলো সার্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।”























