ঝিনাইদহে মৃত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- Update Time : ১১:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ১৩৫ Time View

ঝিনাইদহে বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস এর মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীণ আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সময় মারা যাাওয়া ৩২জন শ্রমিক পরিবারের নিকট পচিশ ও পঞ্চাশ হাজার টাকার এ নগদ অনুদান তুলে দেয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতা কর্মীরা। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহনের পূর্বে শ্রমিক নেতা মাজেদুল ইসলাম লিটনের নেতৃত্বে সাধরণ শ্রমিকের একটি অংশ বর্তমান শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি বিলুপ্তির প্রতিবাদ ঝিনাইদহ-আরাপপুর মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ জানান।সে সময় নেতাকর্মীরা বলেন বর্তমানে শ্রমিক ইউনিয়নের মেয়াদ শেষ হয়েছে দেড় বছর আগে তবে এখনও কোনো নির্বাচন না দিয়ে তারা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছেন। কাজেই সাধারণ শ্রমিকের জীবনমান উন্নয়নে নতুন করে নির্বাচন দিয়ে কমিটিকে সমাদৃত করতে হবে।























