১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে আবারো অপহরণ হল দস্যুবাহিনীর হাতে দুই জেলে।

Reporter Name
  • Update Time : ০২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ৪৭ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে রেঞ্জের টিয়ারচর সংলগ্ন কালামিয়ার ভারাণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকার আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)।

শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু অভিযো

গ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। জেলেরা এখন একপ্রকার দিশেহারা। দস্যুদের নির্ধারিত চাঁদার টাকা আগেভাগেই ‘বিকাশ’-এর মাধ্যমে পরিশোধ করে তারপর মাছ ধরতে হচ্ছে। চাঁদা না দিলেই ঘটছে অপহরণের ঘটনা। এই অপহরণের ঘটনায় শেলারচর এলাকার সাধারণ জেলেদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আব্দুর সবুর জানান, টিয়ারচরে দুই জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনে আবারো অপহরণ হল দস্যুবাহিনীর হাতে দুই জেলে।

Update Time : ০২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬