১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় সাদ্দাম আটক

Reporter Name
  • Update Time : ০৮:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ৪১ Time View

আনোয়ার হোসেন (যশোর)

যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সাদ্দাম মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাদ্দাম মন্ডল খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, রানা প্রতাপ হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়, যাদের মধ্যে সাদ্দাম মন্ডল অন্যতম। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে রামপাল থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সাদ্দামকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের একটি ক্লিনিকের পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ। পুলিশের ধারণা, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই মামলায় এর আগে মিজানুর রহমান নামে অন্য এক আসামিকে আটক করা হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় সাদ্দাম আটক

Update Time : ০৮:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬